Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

BN DESK
10 October 2025, 02:29 AM পড়তে ১ মিনিট
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এরপর গত ১৫ এপ্রিল এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেয়া হয় তাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার