Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমান বিধ্বস্তে ডিএনসিসির জরুরি প্রস্তুতি, ছুটি বাতিল

BN DESK
03 September 2026, 03:35 AM পড়তে ১ মিনিট
বিমান বিধ্বস্তে ডিএনসিসির জরুরি প্রস্তুতি, ছুটি বাতিল

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ডিএনসিসি প্রস্তুত রয়েছে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ ও অন্যান্য কার্যক্রমে দ্রুত সহযোগিতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-১ (উত্তরা) এর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।


প্রশাসক আরও জানিয়েছেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সকল বিভাগ এ সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এর আগে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সকলকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিমান বিধ্বস্তে ডিএনসিসির জরুরি প্রস্তুতি, ছুটি বাতিল

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার