Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিমার অর্থ পেতে নিজের পা কেটে ফেললেন ব্রিটিশ সার্জন!

BN DESK
02 September 2026, 10:28 PM পড়তে ১ মিনিট
বিমার অর্থ পেতে নিজের পা কেটে ফেললেন ব্রিটিশ সার্জন!

আন্তর্জাতিক ডেস্ক : বিমা কোম্পানি থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেতে নিজের দুই পা কেটে ফেলার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। ৪৭ বছর বয়সী এক ব্রিটিশ সার্জন এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা দেশটির স্বাস্থ্য ও বিমা খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সার্জনের নাম ড. ক্রিস্টোফার মেইনস। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ এবং ঋণে জর্জরিত ছিলেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি এ পরিকল্পনা করেন।

বিমা কোম্পানিগুলোকে তিনি ২০১৯ সালে জানান, সেপসিসে আক্রান্ত হয়ে তার দুটি পা কাটা গেছে। এরপর তাদের কাছে ক্ষতিপূরণের অর্থ দাবি করেন তিনি।

প্রাথমিকভাবে বিমা কোম্পানি তার দাবি মেনে নিলেও, পরবর্তীতে তাদের সন্দেহ হয়। তদন্তে নেমে বিমা কোম্পানির প্রতিনিধিরা দেখতে পান, মেইনসের আঘাতের ধরণ সাধারণ পা কাটার সঙ্গে মেলে না। তারা আরও তদন্ত করে জানতে পারেন, মেইনস নিজেই ধারালো অস্ত্র দিয়ে তার পা কেটে ফেলেছেন! এই কাজে তাকে একজন অপরিচিত ব্যক্তি সাহায্য করেছে বলেও তদন্তে উঠে এসেছে।

মেইনসের বিরুদ্ধে পরবর্তীতে প্রতারণা ও বিমা জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় যুক্তরাজ্যের বিমা কোম্পানিগুলো নতুন করে তাদের নীতিমালা পর্যালোচনা শুরু করেছে।


সূত্র: দ্য টেলিগ্রাফ

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বিমার অর্থ পেতে নিজের পা কেটে ফেললেন ব্রিটিশ সার্জন!

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার