Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিরলে সাথী ফসল চাষ করে সফল সাবিনা

BN DESK
09 October 2025, 07:12 PM পড়তে ১ মিনিট
বিরলে সাথী ফসল চাষ করে সফল সাবিনা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের বিরলে একই জমিতে কলা বাগানে সাথী ফসল হিসাবে বাঁধাকপি চাষ করে সফল হযেছেন এক নারী কৃষক। উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের সফল নারী কৃষক সাবিনা খাতুন প্রাথমিকভাবে ৫০ শতক জমিতে ৩৫০ কলা গাছ রোপন করে। পাশাপাশি ওই জমিতে সাথী ফসল হিসেবে এবার বাঁধাকপি রোপন করে এলাকায় সারা ফেলে।

কৃষক সাবিনা খাতুন জানান, সাধারণত কলা চাষে এক বছর সময় লাগে, তাই জমিতে কলা গাছ রোপণের পর ফাঁকা জায়গায় সারি সারি বাঁধাকপি রোপন করি। কারণ এ ফসলগুলোর তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। আর অন্যদিকে কলা গাছ ধীরে ধীরে বেড়ে উঠবে। আশা করছি সব কিছু অনুকূলে থাকলে এবার আমি এই ৫০ শতক জমি থেকে প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব। যা আমার বাড়তি আয় হবে। আর এ ফসলের আয় থেকেই কলা খেতের যাবতীয় খরচ বহন করা যাবে।

নারী কৃষক সাবিনার এ সফলতা দেখে প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে বাড়তি আয়ের আশায় একই জমিতে বিভিন্ন প্রকার সাথী ফসল আবাদ শুরু করেছে। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, এ উপজেলায় বসতবাড়ি ও আশেপাশের জমিতে উচ্চ মুল্যের পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি বাগান তুলনা মুলক কম। অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চাইলে নারী কৃষক সাবিনার মত সবাইকে উদ্যোগী হতে হবে। এ ব্যপারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। যেন তারা একই জমিতে দুই ধরনের ফসল আবাদ করে লাভবান হয়। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসলের যেন কোন রোগ বালাইয়ে ক্ষতি করতে না পারে তার জন্য  কৃষকদের আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
নিজের আলোয়

বিরলে সাথী ফসল চাষ করে সফল সাবিনা

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার