Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

BN DESK
07 April 2026, 06:39 AM পড়তে ১ মিনিট

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দোকানপাট এবং শপিংমলের পাশাপাশি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সোমবার (৬ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে জানায়, ৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেন। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিত হতে যাওয়া মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শপিংমল, বিপণিবিতান ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং আবশ্যিকভাবে বিলবোর্ডের বাতি এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি নির্দেশনা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানিয়েছে।

এমন অবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার