Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

BN DESK
09 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গালফ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশের পথে রওনা হয়েছেন।

আজ শুক্রবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই বিশেষ ফ্লাইট আজ সকাল ৯টায় বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাত্রা শুরু করেছে। ফ্লাইটের যাত্রীরা মূলত বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা

ফ্লাইটের আগে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি গলফ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রবাসী যাত্রীদের যাত্রার জন্য শুভকামনা জানান

এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় গল্ডেন টিউলিপ হোটেলে, যেখানে প্রবাসীরা রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, যুদ্ধাবস্থা চলা দেশগুলোর মিশন এবং দূতাবাসগুলো সতর্ক রয়েছে। বাংলাদেশ বিমানের স্ট্যান্ডার্ড ফ্লাইটে সরকারের খরচে একটি বিমানে ফেরত আসছেন প্রবাসীরা। এই প্রক্রিয়া চলমান থাকবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

B
BN DESK | 20 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার