Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপের আগে ফ্রান্সকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

BN DESK
02 September 2026, 05:04 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। আর কিছু ম্যাচ বাদেই ইউরোপীয় লিগগুলোর শিরোপা নির্ধারণ হয়ে যাবে। এরপর মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। অর্থাৎ, ক্লাব কিংবা জাতীয় দল উভয়দিক থেকেই ফুটবলারদের সময়টা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ে ক্লাব ও ফ্রান্স জাতীয় দলকে দুশ্চিন্তায় ফেলে চোটের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপে। 

গতকাল (শুক্রবার) লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের ৮১ মিনিটে বদলি ফুটবলার হিসেবে উঠে যাওয়ার আগে ‘অস্বস্তি’ অনুভব করেছিলেন এমবাপে। ওই সময় তিনি তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং তার জায়গায় নামেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘এমবাপের কী হয়েছে আমি নিশ্চিত নই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিনে তার অবস্থা কী হয় দেখা যাবে।’

এক সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমবাপের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। 

আসন্ন গ্রীষ্মে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা রয়েছে তার। তাই ববিশ্বকাপের আগে এমবাপে ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে ফ্রান্সকে।  গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফরাসিদের আসন্ন মেগা ইভেন্টের যাত্রা শুরু হবে ১৬ জুন থেকে, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপের আগে ফ্রান্সকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

B
BN DESK | 25 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার