Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

BN DESK
10 May 2026, 04:19 AM পড়তে ১ মিনিট

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাহেতি। কানাডার টরন্টোতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বের অন্যান্য তারকাদের সঙ্গে একই মঞ্চে অংশ নেবেন ৩৪ বছর বয়সি নোরা।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানটি হতে চলেছে কানাডার টরন্টোতে।

১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। মেক্সিকো সিটিতে আয়োজিত হবে প্রথম উদ্বোধনী। সেখানে থাকবেন কলম্বিয়ান মেগাস্টার জে বালভিন, একাধিক গ্র্যামি পুরস্কারজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেয়ান্দ্রো ফার্নান্দেস। এ ছাড়াও অংশ নেবেন বেলিন্দা, লিলা ডাউনস, টাইলা এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী কুম্বিয়া সঙ্গীতশিল্পী লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।

১৩ তারিখ দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে ক্যানাডার টরন্টোতে। এই উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন বিশ্বের নামী-দামি সব সঙ্গীতশিল্পী ও পারফর্মাররা। মজার বিষয় হল, নোরার জন্ম এবং বেড়ে ওঠা এই টরন্টো শহরেই। তাই নিজের জন্মভিটায় ফিফার মতো মেগা ইভেন্টে পারফর্ম করা নোরার কাছে আবেগের।

যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ২০২৬ সালেও ফিফার মঞ্চে তাঁর উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে, আন্তর্জাতিক স্তরে নোরার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া।

‘দিলবার’ বা ‘সাকি সাকি’ গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নোরা এখন আর কেবল আইটেম সং-এ সীমাবদ্ধ নেই। তিনি এখন একজন সত্যিকারের ‘গ্লোবাল আইকন’। বিশ্বকাপে নোরার এই খবরটি সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

নোরার সিগনেচার ড্যান্স মুভ আর অদম্য এনার্জি দেখতে মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা। ২০২৬ সালের জুন মাসে বিশ্বকাপের পর্দা উঠবে। সেই সময়ই টরন্টোতে নোরার সেই বিশেষ পারফরম্যান্স দেখা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার