Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপের জন্য ক্লাব বিশ্বকাপ খেলছেন না রোনালদো

BN DESK
10 October 2025, 02:59 PM পড়তে ১ মিনিট
বিশ্বকাপের জন্য ক্লাব বিশ্বকাপ খেলছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারের আসরে বেশকিছু বড় তারকা খেলছেন না। তাদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার দাবি, তিনি ক্লাব বিশ্বকাপ খেলার আমন্ত্রণ পেয়েছেন। তবে প্রস্তাবে সায় দেননি। ভক্তদের মনে নিশ্চয়ই একটি প্রশ্নের উদ্রেক হয়েছে। সেটি হলো-কেন ক্লাব বিশ্বকাপে খেলতে অনীহা প্রকাশ করলেন রোনালদো? ভক্তদের সেই কৌতূহল মিটিয়েছেন ৪০ বছর বয়সী তারকা।তিনি জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপে খেলার চেয়ে বিশ্রাম নেওয়া এবং রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার প্রস্তুতি নেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গেল বৃহস্পতিবার সৌদি প্রো লিগের দল আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি সই করেন রোনালদো।

২০২৭ সাল পর্যন্ত সৌদিতেই থাকতে যাওয়া এই তারকা আল নাসরের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, ‘আমার কাছে কিছু প্রস্তাব ছিল ক্লাব বিশ্বকাপে খেলার। কিন্তু আমার মনে হয়েছে তা অর্থবহ হবে না। কারণ আমি ভালোভাবে বিশ্রাম নিতে চাই, ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। কারণ এই মৌসুমটা অনেক দীর্ঘ হবে। এই মৌসুমের শেষেই বিশ্বকাপ রয়েছে। তাই আমি শুধু আল নাসরের জন্যই নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে চাই- যোগ করেন রোনালদো।

চলতি মাসের শুরুতে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগের শিরোপা জিততে পর্তুগালকে সাহায্য করেন রোনালদো। সেই সময়ই গুঞ্জন উঠেছিল, ক্লাব বিশ্বকাপে অংশ নিতে অন্য ক্লাবে যেতে পারেন সিআরসেভেন। রোনালদো ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি আগামী বছরের বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে) অংশ নিলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়বেন।

তিন বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপের জন্য ক্লাব বিশ্বকাপ খেলছেন না রোনালদো

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার