Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপের ব্রাজিল দল ঘোষণা নিয়ে যা জানা গেলো 

BN DESK
02 September 2026, 05:23 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে আলোচনায় থাকে প্রতিযোগী দলগুলো কেমন স্কোয়াড সাজায়, তা নিয়ে। সেই আগ্রহ আরও বেড়ে যায় ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলকে ঘিরে। ইতোমধ্যে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও গুঞ্জন উঠেছে ২২ জন চূড়ান্ত করে ফেলেছে তারা। আর আজ ব্রাজিল জানিয়ে দেবে, তাদের ২৬ জনের তালিকায় কে কে থাকছেন।ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ।ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৫টায় ২৬ জনের তালিকা প্রকাশ করা হবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও  বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭০০ সাংবাদিকের উপস্থিতিতে আনচেলত্তি জানিয়ে দেবেন, কারা যাচ্ছে আসন্ন বিশ্বকাপ মিশনে।এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় প্রকাশ করা হবে ২৬ জনের স্কোয়াড।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের সঙ্গে খেলা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপের ব্রাজিল দল ঘোষণা নিয়ে যা জানা গেলো 

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার