Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে অংশ নেবে না ইরান 

BN DESK
12 March 2026, 10:30 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপ ফুটবলে ইরান অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমদ দোনিয়ামালি। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইরানের খেলোয়াড়রা নিরাপদ থাকবেন—এমন নিশ্চয়তা নেই। তাই দলকে সেখানে পাঠানো কঠিন। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে তারা যে দুষ্টু কর্মকাণ্ড করেছে—মাত্র আট বা নয় মাসের মধ্যে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এ অবস্থায় আমাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিতভাবেই সম্ভব নয়।’

আগামী জুন মাসে উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হবে বিশ্বকাপ ফুটবল। ওই বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ইরানও। সূচি অনুযায়ী ‘জি’ গ্রুপে ইরানের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউড শহরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলত তারা। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপে অংশ নেবে না ইরান 

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার