Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে অনিশ্চিত এমি !

BN DESK
02 September 2026, 05:41 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। পুরো টুর্নামেন্ট তো বটেই, ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও অবিশ্বাস্য সব পেনাল্টি সেভ করে দলকে এনে দিয়েছেন বহু আরাধ্য সেই সোনালি ট্রফি। এবারও লিওনেল স্কালোনির দলের গোলপোস্টের সামনে ভরসা এমি মার্তিনেসই। তবে বিশ্বকাপের ২১ দিন বাকি থাকতে স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলল এমির চোট। ডান হাতের আঙুল ভেঙে যাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ‘বাজপাখি’।

অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জিতেছেন এমি। ম্যাচের সময় দারুণ কিছু সেভও করেছেন এই আর্জেন্টাইন কিপার। ভিলার শিরোপা জয়ের পর জানা যায়, ফাইনালের আগে অনুশীলনের জন্য ডান হাতের আঙুল ভেঙে যায় এমির। তবে ব্যথা উপেক্ষা করেই মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি।

ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মার্তিনেস জানিয়েছেন, ওয়ার্ম আপের সময় হঠাৎ করেই আঙুলে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে জানা যায় আঙুল ভেঙে গেছে।

চোটের পর কিছু সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে মাঠের বাইরে থাকলেও পরে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করে তিনি আবার মাঠে ফেরেন। এমি বলছেন, চোট নিয়ে ম্যাচ খেলার মতো এমন পরিস্থিতি আগে কখনোই আসেনি তার ক্যারিয়ারে। বল ধরার সময় আঙুল বারবার সরে যাচ্ছিল, তবুও তিনি চেষ্টা করেছেন মানসিকভাবে শক্ত এবং দলের পাশে থাকার।

তবে এমির এই ইনজুরি বেশ ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তো তিনি? মার্তিনেজ অবশ্য নিজের চোট নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি আশাবাদী, টুর্নামেন্ট শুরুর আগেই সেরে যাবে তার ইনজুরি।

আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ এমির এক্স-রে রিপোর্ট, আঙুলের অবস্থা এবং পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নিবিড়ভাবে নজর রাখছে। শেষ পর্যন্ত এমির ভাগ্যে কী আছে, সেটা জানা যাবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়ই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপে অনিশ্চিত এমি !

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার