Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে জায়গা পাওয়ায় প্রত্যেক খেলোয়াড় পেলেন গাড়ি উপহার 

BN DESK
02 September 2026, 07:55 AM পড়তে ১ মিনিট
বিশ্বকাপে জায়গা পাওয়ায় প্রত্যেক খেলোয়াড় পেলেন গাড়ি উপহার 

স্পোর্টস ডেস্ক:   আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। 

ঘরের মাঠে গতকাল রাতে রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়য়ামে কাতারকে ৩–০ গোলে হারিয়ে  দেশের মানুষদের সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার্ উদ্‌যাপন সেরেছে উজবেকরা।

উজবেকিস্তানকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ পূর্বঘোষণা অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে উপহার দিয়েছেন একটি করে নতুন কার।

এমনকি উপহার দেওয়া সেই গাড়িগুলো গতকাল মাঠে এনে সারিবদ্ধভাবে সাজিয়েও রাখা হয়। এর আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার উপহার দেওয়ার বিষয়টি ঘোষণা করেন প্রেসিডেন্ট শাভকাত। আর গতকাল বুঝিয়ে দেওয়া হয় প্রতিশ্রুত সেই গাড়িগুলো।


গত সপ্তাহে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে উজবেক কোচ তিমুর কাপাদজে বলেছিলেন, ‘আমরা অনেক দূর এসেছি এবং দারুণ ফল পেয়েছি। আমরা আমাদের দেশের সব মানুষকে এবং প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় আমাদের সবার।’

গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। গতকাল রাতে যারা উত্তর কোরিয়াকে হারিয়েছে ৩–০ গোলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপে জায়গা পাওয়ায় প্রত্যেক খেলোয়াড় পেলেন গাড়ি উপহার 

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার