Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে আর্জেন্টিনা, উল্টো চিত্র ব্রাজিলের

BN DESK
02 September 2026, 04:27 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে আর্জেন্টিনা। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসরে ছয়জন আর্জেন্টাইন কোচ ছয়টি ভিন্ন দেশের ডাগআউট সামলাবেন যা এক দেশ থেকে সর্বাধিক কোচ প্রতিনিধিত্বের নজির হতে যাচ্ছে। একই সঙ্গে এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগআউটে থাকছেন না কোনো ব্রাজিলিয়ান কোচ।

ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই সাধারণত মাঠের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে কৌশল ও পরিকল্পনার জায়গা ডাগআউটেও। বিশ্বকাপ শুরুর আগেই সেই ‘মস্তিষ্কের লড়াইয়ে’ এগিয়ে আছে আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে ব্রাজিলের কোনো কোচ প্রতিনিধিত্ব করবেন না, যেখানে আর্জেন্টাইন কোচ থাকছেন ছয়জন। এর আগে ২০১৮ বিশ্বকাপে পাঁচজন আর্জেন্টাইন কোচের উপস্থিতি ছিল, যা এবার ভাঙতে যাচ্ছে। 

শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা উরুগুয়ের দায়িত্বে থেকে তার তৃতীয় বিশ্বকাপে অংশ নেবেন। কলম্বিয়ার কোচ নেসতর লরেঞ্জো ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে সহকারী হিসেবে কাজ করলেও এবারই প্রথম প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তার। আর গুস্তাভো আলফারোর অধীনে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে প্যারাগুয়ে। এছাড়া চিলি ও আর্জেন্টিনার সাবেক সহকারী কোচ সেবাস্তিয়ান বেকাসেস এবার প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে ইকুয়েডরের ডাগআউট সামলাবেন। অন্যদিকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের দায়িত্বে রয়েছেন মাউরিসিও পচেত্তিনো। টটেনহ্যাম, পিএসজি ও চেলসির মতো ক্লাব সামলানোর অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপে অংশ নেবেন এই কৌশলী কোচ। সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টাইন কোচদের এই শক্তিশালী উপস্থিতি নতুন এক ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে আর্জেন্টিনা, উল্টো চিত্র ব্রাজিলের

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার