Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপ মাঠে নামার আশায় হঠাৎ অস্ত্রোপচার নেইমারের

BN DESK
02 September 2026, 04:41 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এখনও নিশ্চিত নয় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কিনা। ছিলেন না ব্রাজিলের সবশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। এরপর আরও জোরালো হয় নেইমারকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপ খেলবে এই আলোচনা। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। চেষ্টার কোনো কমতি রাখছেন না মোটেও।

সান্তোস তারকা নেইমার বিশ্বকাপে খেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কয়েকদিন বিশ্রামে ছিলেন। মার্কা জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শেই ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে প্রথমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার। এরপর কয়েক মাসের মধ্যেই আবারও চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে যেতে হয় তাকে। এবার তিনি নিয়েছেন আধুনিক রিজেনারেটিভ চিকিৎসা-প্লাটিলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু পুনর্গঠন ও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এই চিকিৎসার সময়টাও তিনি বেছে নিয়েছেন আন্তর্জাতিক বিরতির মধ্যে, যখন ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফেরার আশা করেছিলেন। এখন তিনি একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন, লক্ষ্য একটাই বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠা এবং কোচ কার্লো আনচেলত্তিকে বোঝানো যে তাকে দলে রাখা উচিত।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপ মাঠে নামার আশায় হঠাৎ অস্ত্রোপচার নেইমারের

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার