Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপ স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ধর্মঘটের হুমকি

BN DESK
02 September 2026, 04:39 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগ উঠেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই। যে নীতিতে আসন্ন জুন-জুলাইয়ে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ চলাকালেও বিদেশি ফুটবলভক্তদের বিরূপ পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে শঙ্কা রয়েছে। এ ছাড়া ভিসা কড়াকড়ি এমনকি নিষেধাজ্ঞাও রয়েছে প্রতিযোগী কয়েকটি দেশের ওপর। এসবের মাঝে অভিবাসন নীতির বিরোধিতা ও ধর্মঘটের হুমকি দিয়েছে বিশ্বকাপ ভেন্যু সোফি স্টেডিয়ামে কর্মরত শ্রমিকরা। লস অ্যাঞ্জেলসের এই স্টেডিয়ামে কর্মরত ২০০০ খাদ্য পরিষেবা কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ফিফাকে তাদের দাবি জানিয়েছে। ‘ইউনিট হেয়ার লোকাল ১১’ সংস্থাটি বলছে– যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষকে স্টেডিয়ামের কার্যক্রম থেকে দূরে না রাখা হলে ধর্মঘটে যাবে শ্রমিকরা। বিশ্বকাপ ঘনিয়ে এলেও এখনও কর্মীরা কোনো শ্রমচুক্তির আওতায় আসেননি।

সোফি স্টেডিয়ামের স্বত্বাধিকারী ‘ক্রোয়েনকে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ এবং ফিফাকে শ্রমিকদের ইউনিয়ন তিনটি প্রধান দাবি জানিয়েছে। দাবিগুলো হলো– আইসিই (মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে একটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা) ও বর্ডার প্যাট্রল যেন টুর্নামেন্টে কোনো ভূমিকা না রাখে, এ বিষয়ে প্রকাশ্য অঙ্গীকার; ইউনিয়নভুক্ত চাকরি ও কাজের পরিবেশের সুরক্ষা এবং আতিথেয়তা খাতের শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স বলেছেন, বিশ্বকাপে আইসিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও ইউনিয়নের মতে, এটি লস অ্যাঞ্জেলসে শ্রমিক ও দর্শকদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। পরবর্তীতে তাদের দাবির বিষয়ে ফিফার প্রতিক্রিয়া জানতে চায় বার্তাসংস্থা রয়টার্স। যদিও এ নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এমনকি সোফি স্টেডিয়ামের কর্তৃপক্ষও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চায় টুর্নামেন্ট চলাকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশন ব্যবহার করে শ্রমিকদের চাকরি যেন কমানো না হয়। লস অ্যাঞ্জেলস বিশেষত ইনগেলউড এলাকায় বাড়ির উচ্চ ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্মজীবী মানুষের জন্য আবাসন তহবিল গঠন, স্বল্পমেয়াদি ভাড়া নিয়ন্ত্রণ এবং অভিবাসী পরিবার সুরক্ষায় কর ব্যবস্থার দাবি তাদের। ইউনিয়নের সহ-সভাপতি কার্ট পিটারসেন বলেন, ‘লস অ্যাঞ্জেলেস থেকে ফিফা ও তাদের কর্পোরেট অংশীদাররা বিলিয়ন ডলার আয় করবে, অথচ যারা এই আয়োজন সফল করে, সেসব রাঁধুনি-পরিবেশক ও কর্মীদের কথা তারা স্বীকারই করছে না।’ 

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে। আর লস অ্যাঞ্জেলসের সোঠি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের আটটি ম্যাচ। ১২ জুন সেখানকার প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে মুখোমুখি হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বকাপ স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ধর্মঘটের হুমকি

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার