Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বাস রাখুন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই : ঋতুপর্ণা

BN DESK
02 September 2026, 07:32 AM পড়তে ১ মিনিট
বিশ্বাস রাখুন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই : ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচে ৫ গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। বাহরাইন, মিয়ানমার এবং তুর্কেমেনিস্তানের বিপক্ষে ছিলেন দাপুটে ফর্মে। গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন। বাংলাদেশকে গড়ে দিয়েছেন ইতিহাস। প্রথমবারের মতো এশিয়া কাপের মূলপর্বে সুযোগ পেয়ে ঋতু বললেন, আরও বিশ্বাস রাখতে। তাদের এখনও অনেক কিছু দেওয়ার বাকি।

রোববার মধ্যরাতে হাতিরঝিলে বসেছিল মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠান। ইতিহাস গড়া নারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানেই ঋতুপর্ণা বলেন, তাদের লক্ষ্য শুধু এশিয়ায় আটকে নেই। বিশ্ব ফুটবলেও বাংলাদেশের পতাকা ওড়াতে চান তারা। দলের গোলমেশিন ঋতুপর্ণা চাকমা বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে। এত রাতে আমাদের বরণ করে নেওয়ার জন্য। আজকে আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্ঠায়। ফুটবল কোনো ব্যক্তিগত নৈপূন্যনির্ভর খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কঠিন পরিস্থিতিতে কিভাবে ফাইট করতে হয়। আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা এশিয়া নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’

রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে আফিদা-ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। সেখান থেকে সরাসরি হাতিরঝিলে। রাত ৩টা ১৫ মিনিটে তারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় দলের অধিনায়ক অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমাদের এই সাফল্য একদিনে আসেনি। খুবই ভালো লাগছে। এই মুহূর্ত কখনো ভোলার মতো নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু দক্ষিণ এশিয়া ও এশিয়া নয়, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বিশ্বাস রাখুন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই : ঋতুপর্ণা

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার