Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

BN DESK
19 August 2026, 12:34 PM পড়তে ১ মিনিট

আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। সময়, ইতিহাস ও মানুষের জীবনের নানা মুহূর্তকে ক্যামেরার ফ্রেমে ধরে রাখার শিল্পকে সম্মান জানাতে প্রতিবছর দিনটি বিশ্বজুড়ে পালিত হয়।

সভ্যতার অগ্রযাত্রায় আলোকচিত্র গুরুত্বপূর্ণ একটি শিল্পমাধ্যম হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। একটি ছবি কখনো শুধু একটি মুহূর্তের স্মৃতি নয়; বরং তা হয়ে উঠতে পারে সময়, সমাজ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল।

১৮৩০ সালে লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, যার নাম ‘ডাগেরোটাইপ’। দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন। এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ আগস্ট দিন থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে উৎযাপন করে আসছে পুরো পৃথিবী।

১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডাগুয়েরে ডাগুয়েরিওটাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ডাগুয়েরিওটাইপ। বিজ্ঞানী লুইস ডাগুয়ের সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় ডাগুয়েরিওটাইপ টাইপ ফটোগ্রাফি। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

B
BN DESK | 19 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার