Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

BN DESK
02 September 2026, 04:05 PM পড়তে ১ মিনিট
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে নিজামউদ্দিন অনুসারীদের (সাদ কান্ধলভী) ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

দিদার তরফদার খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

ইজতেমায় নিজামউদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।  

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার