Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

BN DESK
02 September 2026, 06:57 PM পড়তে ১ মিনিট
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে রমিজ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমার ময়দানে এখন পর্যন্ত চারজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।


নিহত রমিজ আলীর বাড়ি হবিগঞ্জের রামনগর উপজেলার ৩ নস্বর তেগরিয়া গ্রামে বলে জানা গেছে।


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইসকান্দার জানান, রাতে ইয়াকুব আলী ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে অন্য মুসল্লিরা তাকে অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এ মুসল্লির খিত্তা নম্বর-৪৮।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয় ইজতেমার ময়দানে। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার