Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

BN DESK
10 October 2025, 02:25 AM পড়তে ১ মিনিট
বিসিবি নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন দায়িত্বে আছেন মাহবুব আনাম। বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে নিয়োজিত আছেন তিনি।

এদিকে, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করবেন বলে আলোচনা উঠেছিল। তবে এ নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম।

 

বুধবার (২০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনেক দিন থেকেই ভাবছিলাম বিষয়টি (নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে)। তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেই জায়গার জন্য আমি নিজেকে উপযুক্ত বলেও মনে করি না। আমি একটি শান্তিপূর্ণ এবং ঝামেলাহীন জীবন কাটাতে চাই।’

এদিকে, মাহবুব আনামের এমন ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়। এরমধ্যে দুইজন পরিচালক জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। সে কারণে কোনো মন্তব্য করতেও রাজি হননি।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক প্রচারণায় ব্যথিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী নির্বাচন হওয়ার কথা আছে অক্টোবরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার