Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

BN DESK
03 April 2026, 10:43 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরকে ঘিরে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। দুই কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা দাবি করেছেন, ব্যক্তিগত লেনদেনের মাধ্যমে আসিফ তার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করলেও পুরো টাকা ফেরত দেননি।

অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের মার্চে আসিফের অনুরোধে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা তাকে দেওয়া হয়।

এই অর্থের একটি অংশ ব্যাংক হিসাবের মাধ্যমে এবং বাকি অংশ নগদে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘ সময় পার হলেও তিনি কেবল ৩৯ লাখ টাকা ফেরত পেয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি।

পাওনা টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করা হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এবং নিজের নিরাপত্তা বিবেচনায় অবশেষে রমনা মডেল থানায় একটি জিডি করেন সালাহউদ্দিন ভূঞা।

জিডি গ্রহণের পর বিষয়টি মামলায় গড়ায়, আইনি প্রক্রিয়ায় এগোয় এবং আদালতের নির্দেশে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার