Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মহাসড়কে তিনজনের মৃত্যু  

BN DESK
05 September 2026, 04:49 AM পড়তে ১ মিনিট
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মহাসড়কে তিনজনের মৃত্যু  

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মহাসড়কে তিনজনের মৃত্যু  

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার