Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন

BN DESK
05 September 2026, 04:46 AM পড়তে ১ মিনিট
বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন

কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর ছুরিকাঘাতে উম্মে হাফছা তুহি (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত উম্মে তুহি চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া বাসিন্দা  আব্দুল হামিদের মেয়ে। 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত শওকত হাসান মেহেদীর (২৩) উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে । 

বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া। 

নিহতের পিতা আব্দুল হামিদ জানান,আট মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার মেয়েকে নির্যাতন করতো সে। অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ শুক্রবার বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে, এ সুযোগের ফাঁকা বাড়িতে এসে শওকত  আতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়েকে হত্যা করে। এ সময় আমার স্ত্রী পারভীন আক্তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারধর ও গুরুতর আহত করে পালিয়ে যায় সে। পরে গুরুতর আহত আমার স্ত্রীকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুন

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার