Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

BN DESK
03 September 2026, 11:21 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কবাংলাদেশের ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। শোবিজের গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানানোর পর এবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্টের মাধ্যমে লুবাবা বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।' পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ দেখাননি। এছাড়া পাত্রের পরিচয়ও স্পষ্টভাবে জানানো হয়নি। তাই তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে এবং ভক্তরা পাত্রের পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে আলাদা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার