Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ে নয়, একসঙ্গে থাকার কথা ভাবছেন রাজ-সামান্থা

BN DESK
04 September 2026, 12:11 AM পড়তে ১ মিনিট
বিয়ে নয়, একসঙ্গে থাকার কথা ভাবছেন রাজ-সামান্থা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ঘনিষ্ঠ সূত্র বলছে অবশেষে প্রেমে পড়েছেন এই নায়িকা। 
দক্ষিণী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে নয়; তারা নাকি একত্রবাস করবেন। এ সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা কিংবা রাজ। এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার কথা ভাবছেন। বিয়ে নয়, সামান্থা ও রাজ-কিছু দিন একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এ প্রেমিক যুগল। ওদের একত্রবাস করার ইচ্ছে ছিল। সেদিকেই ওরা এগোচ্ছেন।

উল্লেখ্য, সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ নিদিমোরু। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো সিনেমায় সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন শ্যামলী দে। এদিকে ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজ নিদিমোরুর বলে জানা গেছে।

এর আগে অভিনেত্রী ভালোবেসে ঘর বেঁধেছিলেন নাগা চৈতন্যের সঙ্গে। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ তারকা জুটি। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হলে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর দুজনার দুটি পথ দুদিকে। চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের মূল কারণই ছিল শোভিতা ধূলিপালার সঙ্গে ঘনিষ্ঠতা। এরপর অভিনেতা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হয়েছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বিয়ে নয়, একসঙ্গে থাকার কথা ভাবছেন রাজ-সামান্থা

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার