Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

BN DESK
03 September 2026, 08:24 PM পড়তে ১ মিনিট
বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। ২০১৪ সালে ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একাই পথ চলছেন তিনি। এতদিনেও নতুন কোনো সম্পর্কে জড়াননি এই গুণী শিল্পী।

 
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতের জীবনসঙ্গী প্রসঙ্গে খোলামেলা কথা বলেন বাঁধন। তিনি স্পষ্টভাবে জানান, জীবনসঙ্গী হতে হলে তাকে ‘রক্ষক’ নয়, হতে হবে একজন সমানাধিকারভিত্তিক সঙ্গী। অভিনেত্রীর ভাষায়, “তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক না। তাকে আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবনসঙ্গী হতে পারবে।”
 
বাঁধন আরও বলেন, “আমার সঙ্গীকে অবশ্যই নারীবাদী মানসিকতার হতে হবে। এই বয়সে এসে আমাকে কেনো ফেমিনিস্ট, কেনো সমান অধিকার চাই—এসব আর বোঝানোর সময় নেই। যে মানুষ আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তার সঙ্গে মিল রেখে চলতে পারবে, তার সঙ্গেই আমি পথ চলতে আগ্রহী।”

তিনি আরও বলেন, 'এই বয়সে এসে কাউকে ফেমিনিজম শেখানোর সময় নেই। আমি কেনো একজন ফেমিনিস্ট বা আমার জীবনদর্শন কী- এগুলো ব্যাখ্যা করার দরকার নেই। আমার সঙ্গীকে এসব বুঝে নিতে হবে, মিল রাখতে হবে আমার চিন্তাধারার সঙ্গে।'

নিজের অতীত জীবনকে ঘিরে কিছুটা আক্ষেপও প্রকাশ করেন বাঁধন। তার ভাষায়, 'বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনি। হয়তো দানব পেয়েছি, নয়তো এমন কেউ, যে আমাকে অবহেলা করেছে, অত্যাচার করেছে। তাই জীবনে এখন মনে হচ্ছে, একজন প্রকৃত সঙ্গী থাকা দরকার।'

৪০ বছর পার করা বাঁধনের ভাষায়, এখন তার জীবনে এক নতুন পর্ব চলছে। তিনি বলেন, 'একজন মানুষ সঙ্গী ছাড়া থাকতে পারে না। আমার তো প্রায় পুরো জীবনটাই সঙ্গীহীন কেটেছে। এখন মনে হচ্ছে- পাশে কেউ থাকলে ক্ষতি কী?'

বাঁধনের পরিবার থেকেও তার জন্য উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে বাঁধনের নিজস্ব মানদণ্ড খুবই স্পষ্ট- চাই ফেমিনিস্ট, সমমর্যাদার সহযাত্রী। শুধু বৈবাহিক সম্পর্ক নয়, পারস্পরিক বোঝাপড়ার জায়গাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার আত্মসম্মান, একক সংগ্রাম এবং নারী স্বাধীনতার প্রতিচ্ছবি হয়েই আজও অনেক নারীর জন্য অনুপ্রেরণা। এবার হয়তো সামনে এগোনোর এই যাত্রায় তিনি খুঁজছেন একজন ‘সমান কাঁধে হাঁটতে পারা মানুষকে’।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার