Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বুন্দেসলিগায় রেকর্ডগড়া জয় বায়ার্নের

BN DESK
02 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট
বুন্দেসলিগায় রেকর্ডগড়া জয় বায়ার্নের

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগায় গতকাল শুক্রবারের ম্যাচ লাইপজিগকে পাত্তাই দেয়নি বায়ার্ন মিউনিখ। একে একে তাদের জালে ৫ গোল দিলো বাভারিয়ানরা। যদিও বিপরীতে একটি গোলও হজম করেছে বায়ার্ন।

বুন্দেসলিগায় আগের ম্যাচে মাইনজের কাছে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন। এবার ৫-১ ব্যবধানের দুর্দান্ত জয় দিয়েই কামব্যাক করলো ভিনসেন্ট কোম্পানির দল। ৬ গোলের ম্যাচে বুন্দেসলিগায় নতুন এক রেডর্কও হয়েছে। গতকাল ম্যাচের প্রথম দুই মিনিটে ২টি গোল হয়েছে। জার্মান লিগে এমন ঘটনা এবারই প্রথম। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বায়ার্ন।

দ্বিতীয় মিনিটেই পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামিন সেস্কো। ৩০ নভেম্বর বরুসিয়া ডর্টুমুন্ডের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন হ্যারি কেইন। লাইপজিগের ম্যাচ দিয়ে দলে ফেরেন বায়ার্নের প্রধান তারকা। যদিও দলের গোলবন্যার দিনে স্কোরকার্ডে নাম লেখাতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড। গতকাল বায়ার্নের হয়ে গোল করেন ৫ জন। জামাল মুসিয়ালা ছাড়া অন্য গোলদাতারা হলেন- কনরাড লাইমার, জসুয়া কিমিচ, লিরয় সানে ও আলফানসো ডেভিস ।

১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লাইপজিগ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বুন্দেসলিগায় রেকর্ডগড়া জয় বায়ার্নের

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার