Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃহত্তর বগুড়া জেলা সমিতির ২০২৫-২৭ কার্য নির্বাহী কমিটির নির্বাচন

BN DESK
02 September 2026, 08:49 AM পড়তে ১ মিনিট
বৃহত্তর বগুড়া জেলা সমিতির ২০২৫-২৭ কার্য নির্বাহী কমিটির নির্বাচন

নিঃসন্দেহে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বহু প্রতীক্ষিত বৃহত্তর বগুড়া জেলা সমিতির ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সফলভাবে, স্বচ্ছভাবে ও একেবারেই নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার ঢাকাস্থ বৃহত্তর বগুড়াবাসীর বিপুল আগ্রহ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা রাজধানী উচ্চ বিদ্যালয়ে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে) ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জীবন সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ ভোটদানের মধ্য দিয়ে এ নির্বাচন হয়ে উঠেছে সত্যিকারের গণতান্ত্রিক উৎসব। অবাধ, নির্ভয় ও নির্বিঘ্নভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে বগুড়ার গর্বিত জনতা সত্যিকারের স্বাধীনতার স্বাদ অনুভব করেছেন।

বৃহত্তর বগুড়া জেলা সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি বগুড়া ও জয়পুরহাটের মানুষের আত্ম-পরিচয়, ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের দীপ্ত বাতিঘর। এই সমিতি ধারন করে রেখেছে বগুড়া জনপদের গৌরবগাঁথা, ঐতিহাসিক উত্তরাধিকার এবং আগামীর স্বপ্ন।

২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত — যেখানে নির্দলীয়, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হলো একটি বলিষ্ঠ নেতৃত্ব। আমরা আশাবাদী, নবনির্বাচিত এই কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর বগুড়াবাসীর আর্থ-সামাজিক মুক্তি ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে যুগান্তকারী ভূমিকা রাখবে।

এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী বগুড়ার ভবিষ্যতের ভিত স্থাপিত হলো — যেখানে স্বপ্ন হবে বাস্তব, নেতৃত্ব হবে জনমুখী এবং উন্নয়ন হবে সর্বজনীন।

সম্ভাবনার সূর্যোদয়ে নবযাত্রা শুরু হোক — বগুড়া হবে আত্মনির্ভরতার প্রগতিশীল প্রতীক!

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বৃহত্তর বগুড়া জেলা সমিতির ২০২৫-২৭ কার্য নির্বাহী কমিটির নির্বাচন

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার