Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন ডা. শফিকুর রহমান

BN DESK
06 September 2026, 12:31 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নির্বাচনি জনসভা উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এদিন সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জোট নেতৃবৃন্দ।

জামায়াতের শীর্ষ নেতার চাঁপাইনবাবগঞ্জ আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে লিখিত বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থানসহ একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াত নির্বাচনে অংশ নিয়েছে। জামায়াত আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে চায়।

বৃহস্পতিবারের জনসভা সফল করতে সিভিল প্রশাসন, সেনাসহ সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়ে জেলা জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক। দাঁড়িপাল্লা বিজয়ী হোক। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।

এসময় জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন ডা. শফিকুর রহমান

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার