Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেকহামের জন্মদিনের পার্টিতে রোমান্টিক লুকে মেসি-রোকুজ্জু

BN DESK
02 September 2026, 09:26 AM পড়তে ১ মিনিট
বেকহামের জন্মদিনের পার্টিতে রোমান্টিক লুকে মেসি-রোকুজ্জু

স্পোর্টস ডেস্ক : আইকনিক ফুটবল তারকা ডেভিড বেকহাম ৫০ পূর্ণ করতে যাচ্ছেন। যদিও বেকহামের জন্মদিন ২ মে, সেটি আসতে আরো এক মাস বাকি। তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে ‘হাফ সেঞ্চুরি’ উদ্যাপনের প্রাক্-প্রস্তুতি সারলেন ইংলিশ কিংবদন্তি। চমৎকার ও  আভিজাত্যপূর্ণ এই পার্টির আয়োজন করেছিলেন বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম।

পার্টিতে ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিল লিওনেল মেসি এবং তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সোমবার সেই পার্টিতে যাওয়ার আগে রোকুজ্জো নিজেদের সাজপোশাকসহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবিতে আন্তোনেল্লা রোকুজ্জোর পরনে সবুজ রঙের একটি বডিকন পোশাক। লিওনেল মেসি ডার্ক স্যুটে শোভিত। বাঁ হাত দিয়ে বুকের কাছে টেনে ধরেছেন রোকুজ্জোকে। যেন মনে হচ্ছে দক্ষ এক প্রেমিক মেসি। 

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মায়ামির সহমালিক বেকহামের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠে। পার্টিতে উপস্থিত অন্যান্য ইন্টার মায়ামি খেলোয়াড়দের মধ্যে ছিলেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেতস।  বেকহ্যাম ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তার অনুভূতি শেয়ার করে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান। লিখেছেন, ‘ভাবলাম একটু আগে থেকেই উদযাপন শুরু করি, মায়ামিতে একটি বিশেষ রাত। ৫০তম জন্মদিন উদযাপনে অসাধারণ কিছু বন্ধু ও পরিবারকে পেয়ে আমি খুব ভাগ্যবান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বেকহামের জন্মদিনের পার্টিতে রোমান্টিক লুকে মেসি-রোকুজ্জু

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার