নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় আবু নূর মোহাম্মদ মাসুম (৩৮) নামের এক আয়ুর্বেদিক চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনী-নোয়াখালী আ লিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নূর মোহাম্মদ মাসুম লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই মাসুদ রানাসহ (৫০) আরও তিনজন। হতাহতরা সবাই একটি অ্যাম্বুলেন্সে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুর থেকে একটি অ্যাম্বুলেন্সে ফেনী যাচ্ছিলেন চিকিৎসক মোহাম্মদ মাসুম। বেগমগঞ্জের সেতুভাঙ্গা পশ্চিম বাজারে পৌঁছালে তাঁদের অ্যাম্বুলেন্সের সামনে থাকা একটি ব্যানার গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে সড়কের মাঝখানে হঠাৎ অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে গেলে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান সেটিকে চাপা দিলে দুমড়েমুচড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা চিকিৎসক মাসুম ঘটনাস্থলে নিহত হন এবং তাঁর ভাই ও চালকসহ তিনজন আহত হন।
বেগমগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় চিকিৎসক নিহত
BN DESK
12 February 2024, 07:48 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নবীনগরে খেলা নিয়ে বিতণ্ডা, অস্ত্রের আঘাতে কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন
কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০