Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেগমগঞ্জে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

BN DESK
04 September 2026, 07:49 AM পড়তে ১ মিনিট
বেগমগঞ্জে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনীর বাসা থেকে ১২ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মো. আহসানুল কবির (৩৭) একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন এবং চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশু তার মা-বাবার সাথে পার্শ্ববর্তী ভাড়া বাসায় থাকত। তার বাবা-মা চাকরিজীবী হওয়ায় ঘটনার সময় বাসায় ছিলেন না। শিশুটি ঘর ঝাড়ু দেওয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে এবং আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরি জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে। ভিকটিম নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বেগমগঞ্জে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার