Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেগম জিয়ার সংগ্রাম ছাড়া গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

BN DESK
10 October 2025, 09:49 AM পড়তে ১ মিনিট
বেগম জিয়ার সংগ্রাম ছাড়া গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

বেগম খালেদা জিয়া আপসহীন নে‌ত্রী। বেগম খা‌লেদা জিয়ার সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

শ‌নিবার (২৩ আগস্ট) দুপু‌রে কু‌ড়িগ্রামের উলিপুর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির ব‌ক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

 
তি‌নি ব‌লেন, ‘বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।’
 
ফরহাদ মজহার ব‌লেন, ‘দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে।’
  
এ সময় তিনি ব‌লেন, ‘সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সব রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সবার মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করাই কাম্য।’
 
আলোচনা সভায় আরও জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপ‌তি‌ত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন, সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

বেগম জিয়ার সংগ্রাম ছাড়া গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার