Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেতন না বাড়িয়ে কর্মীদের দেওয়া হলো স্কচটেপ 

BN DESK
19 May 2026, 12:09 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : এক বছর ঘুরে আবারও বেতন বাড়বে এমন আশায় ছিলেন সবাই। তবে কোম্পানি বেতন না বাড়িয়ে তাদের সবাইকে একটি করে ব্যাগ দিয়েছে। কিন্তু বেতন বাড়ানোর বদলে যে ব্যাগ দিয়ে তা দেখে হতবাক হয়েছেন কর্মীরা।


সম্প্রতি একটি কোম্পানি এমন কাজ করে। সেটির এক কর্মী ব্যাগে থাকা পণ্যের ছবিসহ রেডিটে একটি পোস্ট করেছেন।

এতে দেখা যাচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে একটি পানির বোতল, পেন্সিল, শুধুমাত্র একটি চকলেট, কিছু আতশবাজি আর স্কচটেপ সদৃশ ছোট একটি খেলনা।

রেডিটে ‘বিগসিটিমেকফ‘ নামের ওই অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, বার্ষিক বেতন বাড়ানোর বদলে তাদের এসব জিনিস একটি ব্যাগে করে দেওয়া হয়েছে।

ওই পোস্টের কমেন্টে একজন লিখেছেন, “এগুলো দেওয়ার চেয়ে কোনো কিছু না দিলে বিষয়টি এতটা খারাপ হতো না।”

আরেকজন লিখেছেন, “এ কোম্পানি যখন আপনি ছাড়বেন। তখন তাদের দুই সপ্তাহ আগে নোটিশ দেওয়ার দরকার নেই। তারা কর্মীদের চাকরি ছাড়ার নোটিশ পাওয়ার যোগ্য নয়।”

পোস্টে আরেকজন লিখেছেন তার মা একটি কোম্পানিতে এইচআর হিসেবে কাজ করতেন। সেখানেও প্রায় একই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন। এ ব্যক্তি তার মায়ের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন, “সত্যি গল্প : এমন কিছু হওয়ার পর আমার মা অনেক রাগান্বিত হয়েছিলেন। তিনি এইচআর হিসেবে কাজ করতেন। তিনি দেখেছিলেন তার কোম্পানির নির্বাহীরা ৩ লাখ ডলার বোনাস পেয়েছেন। আর তাদের বোনাস? সবাইকে একটি করে চিপসের প্যাকেট দেওয়া হয়েছিল। তাদের কাছে একটি বাক্সে করে চিপস নিয়ে আসা হয়, আর সবাইকে শুধুমাত্র একটি করেই চিপস নিতে বলা হয়।”

সূত্র: এনডিটিভি

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বেতন না বাড়িয়ে কর্মীদের দেওয়া হলো স্কচটেপ 

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার