Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেতারের জন্য গাইলেন সাব্বির- অনন্যা

BN DESK
03 September 2026, 07:40 PM পড়তে ১ মিনিট
বেতারের জন্য গাইলেন সাব্বির- অনন্যা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশ বেতারে প্রচারের জন্য এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য একসঙ্গে গাইলেন একটি আধুনিক গান। গানটির কথা হলো ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’। এমন কথার গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।

এরইমধ্যে রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বাংলাদেশ বেতারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। মূলত তথ্য মন্ত্রনালয় থেকে এই গানটি করা হয়েছে। সাব্বির জামান বলেন,‘ অনন্যার কন্ঠটা ভীষণ মিষ্টি ও সুরেলা। অনন্যার সঙ্গে এর আগেও আমি বেতারে গান গেয়েছি। আমার সুরেও অনন্যা গান গেয়েছিলো। যথারীতি বেতারের জন্য নতুন গাওয়া এই গানটিও আশা করছি ভালোলাগবে দর্শক শ্রোতাদের।’

অনন্যা আচার্য্য বলেন,‘ সাব্বির ভাই আমার ভীষণ প্রিয় এবং ভীষণ শ্রদ্ধাভাজন একজন শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিলো তার সুরে গান গাইবার। বেতারেও আমরা একসঙ্গে বেশকিছু মৌলিক গান গেয়েছি। শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের সুর করা এই গানটি ভীষণ সুন্দর। চেষ্টা করেছি ভালোভাবে গাইবার। আশা করছি প্রচারে এলে শ্রোতাদের ভালোলাগবে।’

সাব্বির জামানের সুরে অনন্যা আচার্য্য ‘পূর্ণিমা ছুঁই ছুঁই তারা নিভে জ¦লে’ গানটি গেয়েছিলেন। গানটি ইউটিউবে প্রকাশিত আছে।

এদিকে অনন্যা আজ সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত এনটিভিতে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন। এদিকে সাব্বির জামান বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান মানিক আহমেদ’র জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আমেরিকাতে একটি হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সাব্বির জামান ও অনন্যা মাইলস্টোন স্কুলে বিমান ধ্বস দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনা করেছেন এবং যারা গুরুতর অসুস্থবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া করেছেন। তিনদিন আগেই সাব্বির জামান এনটিভিতে সরাসির গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এতে তার সঙ্গে ছিলেন প্রিয়াংকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বেতারের জন্য গাইলেন সাব্বির- অনন্যা

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার