Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির খান

BN DESK
05 September 2026, 03:53 AM পড়তে ১ মিনিট
বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির খান

বিনোদন ডেস্কঃ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বর্তমানে আলোচনায় রয়েছেন তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর রেকর্ড গড়ে। তাছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি এই অভিনেতার। এবার ভিন্নরকম অভিজ্ঞতা অর্জন করলেন আমির খান।

সম্প্রতি বিশেষ নিমন্ত্রণে হায়দরাবাদে গিয়েছিলেন আমির খান। সেখানে যেয়েই একটি শিশুর নাম রাখেন তিনি। মূলত সেই শিশুকন্যা দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল ও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যাসন্তান।


গত ২২ এপ্রিল তাদের পরিবারে আগমন ঘটে এই নতুন অতিথির। সেই আনন্দেই আয়োজন হয়েছিল নামকরণ উৎসবের, যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমির খান; এই নায়ক শিশুটির নাম রাখেন ‘মীরা’।
 

জ্বালা ও বিষ্ণু সামাজিক মাধ্যমে নামকরণের মুহূর্তের কিছু মধুর ছবিও ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, আমিরের কোলজুড়ে ঘুমিয়ে আছে ছোট্ট মীরা, আবার কোথাও দেখা যাচ্ছে স্নেহভরে তাকে আগলে রেখেছেন অভিনেতা।

ছবির সঙ্গে আবেগঘন ক্যাপশনে জ্বালা লেখেন, ‘আমাদের মীরা। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। আমির, তোমাকে ছাড়া এই মুহূর্তটা অসম্পূর্ণ থাকত। এত সুন্দর একটা নাম দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির খান

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার