Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈঠকের জন্য জেলেনস্কিকে মস্কোতে ডাকলেন পুতিন

BN DESK
10 October 2025, 04:06 PM পড়তে ১ মিনিট
বৈঠকের জন্য জেলেনস্কিকে মস্কোতে ডাকলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত হলো জেলেনস্কিকে মস্কোতে যেতে হবে। তবে এমন বৈঠক আদৌ কার্যকর হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পুতিন। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিন ধরে পুতিনের সঙ্গে বৈঠকের দাবি জানাচ্ছেন, যাতে সম্ভাব্য শান্তিচুক্তির শর্তগুলো নিয়ে সরাসরি আলোচনা করা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ডও দুই নেতাকে বৈঠকে বসতে আহ্বান জানিয়েছেন। চীন সফর শেষে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, তিনি সবসময়ই জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহী ছিলেন। তবে ক্রেমলিনের অবস্থান একই রকম আছে, এ ধরনের বৈঠক আগে থেকে ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং বাস্তব কোনো ফলাফল বয়ে আনতে হবে।

পুতিনের কথায়, জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনাকে আমি কখনোই অস্বীকার করিনি। তবে প্রশ্ন হলো, এর কোনো বাস্তব অর্থ আছে কি? সেটা দেখা যাক। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনে কোনো অগ্রগতি আনতে হলে কিয়েভ সরকারকে প্রথমে সামরিক আইন বাতিল করতে হবে, নির্বাচন আয়োজন করতে হবে এবং ভূখণ্ডসংক্রান্ত বিষয়ে গণভোট দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়া ২০২২ সালে আরও চারটি ইউক্রেনীয় অঞ্চল দখল করার দাবি করে। তবে কিয়েভ সরকার এবং অধিকাংশ পশ্চিমা দেশ এটিকে অবৈধ সংযুক্তিকরণ ও ঔপনিবেশিক ধাঁচের আগ্রাসী যুদ্ধ হিসেবে প্রত্যাখ্যান করে। সূত্র : আল আরাবিয়া

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

বৈঠকের জন্য জেলেনস্কিকে মস্কোতে ডাকলেন পুতিন

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার