Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেফতার

BN DESK
10 October 2025, 08:40 PM পড়তে ১ মিনিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেফতার

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ চার নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘সেনাবাহিনী তাকে আটক করে রাতেই থানায় হস্তান্তর করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ কয়েকজনের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার প্রধান আসামি সাকিব।’

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সংগঠনের সদস্য সচিব মাহাদী হাসানসহ চারজনের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিবকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করা হয়। এর আগে সহিংসতা, সংগঠনের শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেফতার

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার