Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ গাবতলীর মানিকের লাশ উত্তোলন

BN DESK
05 September 2026, 01:33 PM পড়তে ১ মিনিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ গাবতলীর মানিকের লাশ উত্তোলন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত গাবতলীর মোকলেছার রহমানের ছেলে বগুড়া শাহ সুলতান কলেজের ছাত্র শাকিল হাসান মানিকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ১৯২ দিন পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাহামার উপস্থিতিতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার পর লাশটি কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

জানা গেছে, গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে শাকিল হাসান মানিক বগুড়া শাহ সুলতান কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে পার্টটাইম জব করতেন। এমতাবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে তিনি গুলিতে নিহত হন। তার দু’দিন পর ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।

এ ঘটনায় নিহত মানিকের বাবা মোকলেছার বাদি হয়ে ঢাকার যাত্রাবাড়ীতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য সিআইডিতে গেলে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মিজানুর রহমান লাশটি ময়না তদন্তের জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) আদালতের নির্দেশে লাশটি ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ গাবতলীর মানিকের লাশ উত্তোলন

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার