Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা 

BN DESK
04 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা 

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার গণ আন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহিদ ও আহত এবং বিগতদিনে সরকার বিরোধী আন্দোলনে গুম ও খুন হওয়া  নেতা-কর্মীর পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল।

আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা সদর উপজেলার সাবগ্রাম এলাকায় আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দল আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নিদের্শে প্রতিনিধিদল সাক্ষাত করেন এবং সহায়তা প্রদান করেন।

তারেক রহমানের পক্ষ থেকে যাদের পরিবারকে সহায়তা দেওয়া হয় তারা হলেন সারিয়াকান্দির উপজেলা নিহত শহীদ মনিরুজ্জামান, শহরের চেলোপাড়ার আহত রাজঘোষ, গোয়ালগাড়ী এলাকার আহত মেহেদী হাসান, সাবগ্রাম আকাশতারা গ্রামের আহত আবদুল মজিদ, নাটাইপাড়ার আহত আদিব হাসান, পৌরসভার বৃন্দাবনপাড়ার আহত নূর মোহাম্মদ,কাটনার পাড়া এলাকার আহত আবদুল আলিম, মালগ্রাম দক্ষিনপাড়া আহত নয়ন শেখ, সারিয়াকান্দির উপজেলার আহত স্বপন। নিহত ও আহত পরিবারের স্বজনদের উদ্দেশ্যে সংগঠনের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে সম্প্রতি শেষে হওয়া আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজ-খবর নিতে এসেছি।

তারেক রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও আমাদের মাধ্যমে আপনাদের খোজ-খবর নিয়ে থাকেন। ২০১২সালে প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার এর মাধ্যমে দেশে গুম ও খুন হওয়া পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছি। বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে আহত ও নিহত প্রায় ২শতাধিক পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছে। দেশজুড়ে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল কমির বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক, বাসস বগুড়া জেলা সংবাদদাতা এবং দৈনিক দিনকালে বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সাহিদুজ্জামান শাকিল, শামীম রেজা শামীম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, ওলামা দলের ফজলে রাব্বী তোহা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, আমরা বিএনপি পরিবার এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, হাসানুজ্জামান পলাশ, সাব্বির হোসেন বাবলু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা 

B
BN DESK | 06 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার