Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

BN DESK
04 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট
বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ রাউন্ড গুলি, দেশিয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।  

আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড শর্টগানের গুলি, ২১টি দেশিয় অস্ত্র, নগদ ১ লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালসহ আটককৃতদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার