Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারের কারাদণ্ড

BN DESK
02 September 2026, 07:15 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামের এক ভুয়া ভ্যাট কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলা সদরের গরুহাটা এলাকায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

জানা গেছে, স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালত সূত্রে জানায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তিনি টাকা দাবি করেন আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে। এর আগেও তিনি দুই দফায় আমিনের নিকট থেকে ৮ হাজার টাকা নিয়েছেন। এ সময় প্রেস মালিক আমিন স্বপনের আইডি কার্ড দেখাতে বললে, দেখাতে না পারায় তাকে আটক করে থানার সামনে গরুহাটায় নিয়ে আসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি ভুয়া ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলেন। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, যে কোনো ধরনের প্রতারণা, আইনবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারের কারাদণ্ড

B
BN DESK | 23 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার