Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

BN DESK
04 September 2026, 03:55 AM পড়তে ১ মিনিট
ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে ধারাবাহিক নাটকটির ৮টি পর্ব প্রকাশ পায়। এবার প্রচারে আসতে চলেছে নতুন আরও ৮টি পর্ব। 

যেখানে থাকবে নতুন কিছু চমক। দেখা মিলতে পারে ভিন্ন কিছু চরিত্রেরও। সবমিলিয়ে ব্যাচেলরদের ফ্ল্যাটের রসায়নটা আরও জমে উঠবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! আজ ১০ জুলাই আসছে ব্যাচেলর পয়েন্ট-৫-এর নতুন পর্ব ৯ থেকে ১৬।

আরও বলা হয়, আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট এবার নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা!

গল্প প্রসঙ্গে বঙ্গ’র ভাষ্য, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে।

তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ছাড়াও ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ প্রচারে আসছে টিভি পর্দায়। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা চ্যানেল আইতে ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মাসহ আরও অনেকেই। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার