Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে

BN DESK
03 September 2026, 04:04 PM পড়তে ১ মিনিট
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও শুল্ক ও করের হার বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। এতে এ ইন্টারনেট ব্যবহারকারীদের আগের চেয়ে দ্বিগুণ ভ্যাট দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি করা দুই অধ্যাদেশে শুল্ক ও কর বাড়ানোর নির্দেশনা রয়েছে। অধ্যাদেশ জারির পর তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে।

এছাড়া স্থানীয় ব্যবসায়ে ভ্যাটের হার ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এতে সবমিলিয়ে সেবাদানকারী সংস্থাগুলোর ১০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শুল্ক ও করের এ ভার বহন করতে হবে গ্রাহককেই।

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে ‌‘এক দেশ এক রেট’ প্যাকেজে ৫০০ টাকার প্যাকেজে ব্যবসায়ীদের লোকসান হয়। তৃণমূলে ইন্টারনেট ছড়িয়ে দিতে এবং একজন নতুন গ্রাহক সংগ্রহে প্রায় ৪ হাজার টাকা খরচ হয় তাদের।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায়ে নতুন করে শুল্ক ও করারোপ এবং পরিচালন ব্যয় বাড়ানোয় সেবার মান ধরে রাখাও অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়ছে

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার