Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

BN DESK
03 September 2026, 05:56 PM পড়তে ১ মিনিট
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি
স্পোর্টস ডেস্কঃ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি।

মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লা ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাম্বার ছন্দ দেখালেন পেদ্রো। 

দুই অর্ধে চোখ ধাঁধানো দুই গোল করেছেন এই নীল জার্সির নতুন সেনসেশন। তার গোলে ২-০ গোলে জিতে নতুন ফরম্যাটে ফিফার আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে।

প্রথমবার চেলসির শুরুর একাদশে জায়গা পেয়ে পেদ্রো ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন। ফ্লুমিনেন্স থেকে উঠে আসা তরুণ বক্সের বাহির থেকে শট নিয়ে জালে বল পাঠান।

দলের দ্বিতীয় গোলটি ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার করেন ম্যাচের ৫৮ মিনিটে। ২ মিনিট পরেই তাকে বদলি করান চেলসি কোপ এনজো মারেস্কা। ফ্লুমিনেন্স ম্যাচে দারুণ লড়াই করেছে, তবে ভালো ফিনিশারের অভাবে ম্যাচ হেরেছে রেনাতো গাউচের দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার