Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

BN DESK
07 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার রাজ্যের সাও জোসে দা তাপেরা শহরের কাছে একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। বাসটিতে প্রায় ৬০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন, আবার অনেকে বাসের নিচে চাপা পড়েন। স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে ৭ নারী, ৫ পুরুষ ও ৪ শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ব্রাজিলের গণমাধ্যম জানায়, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। প্রতি বছর ২ ফেব্রুয়ারি ওই উৎসবে হাজারো মানুষ অংশ নেন। উদ্ধার কাজে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি বাঁকে গিয়ে উল্টে যায়। এটি খুবই ভয়াবহ ও জটিল একটি দুর্ঘটনা। দুর্ঘটনায় আহতদের একটি গুরুতর আহত শিশুও রয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন। আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। খবর : আল জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার