Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী তরুণ দল

BN DESK
02 September 2026, 10:18 AM পড়তে ১ মিনিট
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী তরুণ দল

স্পোর্টস ডেস্ক:   চলতি মাসেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে সোমবার ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। 

আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে নামবে স্কালোনির শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে পূর্ণ শক্তির দলই গড়েছেন আর্জেন্টাইন কোচ।


স্কোয়াডে খুব বেশি চমক রাখেননি স্কালোনি। ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তবে দলে ফিরেছেন একাধিক তরুণ ফুটবলার। ইতালিয়ান ক্লাব কোমো থেকে জায়গা পেয়েছেন ম্যাক্সিম পেরোনে ও নিকোলাস পাজ। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি ও বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোকেও রেখেছেন স্কালোনি।

বিশ্বকাপজয়ী কোচের এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা বাছাইপর্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।


আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড: 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ 

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।   

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা। 

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী তরুণ দল

B
BN DESK | 03 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার