Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

BN DESK
02 September 2026, 08:32 AM পড়তে ১ মিনিট
ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

স্পোর্টস ডেস্ক:  দ্বিতীয়বারের মতো রিও ডি জেনেইরোর আদালত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে সরিয়ে দিল। ২০২৩ সালের ডিসেম্বরে একবার তাঁকে সরানো হয়েছিল, কিন্তু গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর তিনি ফের দায়িত্বে ফিরে আসেন।  

 'ও গ্লোবো' পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আদালতের বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এ সিদ্ধান্ত দেন এবং সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনেন।


এই আদেশে সিবিএফের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সারনেইকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, যেন দ্রুত নতুন নির্বাচন আয়োজন করা হয়।

এই রায় এমন সময় এল যখন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ চূড়ান্ত হয়েছে। তবে ফুটবল প্রশাসনে এই নাটকীয় পালাবদলে অনিশ্চয়তায় পড়েছে দেশটির ফুটবল ভবিষ্যৎ।

এর আগে, ২০২২ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজের অপসারণ চেয়ে দুটি আবেদন করা হয়, তবে বিচারপতি গিলমার মেন্ডেজ সেগুলো খারিজ করে দেন। তখন তিনি অভিযোগকারী ফার্নান্দো সারনেই ও সংসদ সদস্য ড্যানিয়েলা কার্নেইরোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, সঙ্গে আরও কিছু আইনি কারণে আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান।


আদালত এখন বলছে, যেই চুক্তির মাধ্যমে রদ্রিগেজ আবার দায়িত্বে ফিরেছিলেন, সেটি বৈধ নয়, কারণ তাতে স্বাক্ষরের ত্রুটি রয়েছে। এই প্রেক্ষাপটে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ব্রাজিল ফুটবলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। 

এই অবস্থায় দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি বড় ধরনের প্রশাসনিক সংকটে পড়েছে। বিশ্বকাপের ঠিক এক বছর আগে আদালতের এই সিদ্ধান্তের প্রভাব জাতীয় দলের ওপর ভালোভাবেই পড়তে পারে। ঘরোয়া ফুটবলেও দেখা যেতে পারে এর ছাপ!

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার