Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

BN DESK
05 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এহসানুল হক নয়ন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শোভা মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছয় ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট বলে জানিয়েছে স্বজনরা।

 

এহসানুল হক নয়নের বড় ভাই মঙ্গল মিয়া বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে নয়ন মোটরসাইকেল চালিয়ে কলেজে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে আহত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশকে জানিয়েছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার